অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাল্যবিয়ে বন্ধে সচেতন বৃদ্ধির লক্ষ্যে পথনাটক মঞ্চস্থ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ১০:৪৫

remove_red_eye

৫২০

মোঃ আমির হোসাইন, রাজাপুর : ভোলায় বেড়েই চলছে বাল্যবিবাহ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোমলমতি কিশোর - কিশোরীরা। কোমলমতি কিশোর - কিশোরীর বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধে গ্রাম পর্যায়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথনাটকের আয়োজন করা হয়েছে।
গত বুধবার ( ১৮ অক্টোবর)  বিকেলে ভোলা শহরের পরানগঞ্জ স্কুল চত্বরে পথনাটকটি মঞ্চায়িত হয়।
নাটকে দেখানো হয়েছে কিভাবে গ্রামের মেয়েরা বাল্যবিয়ের শিকার হন। আরও দেখানো হয়েছে কিভাবে বাল্যবিয়ের বন্ধ করতে এবং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের আইনের আওতায় আনার কৌশল।
এমন সচেতনতামূলক নাটক দেখে দর্শকরা মুগ্ধ হওয়ার পাশাপাশি সচেতন হচ্ছেন।
বাস্তবমুখী এ পথনাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করা ব্যক্তিরাও বলছেন  গ্রামগঞ্জে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা।
সুশীলনের সার্বিক তত্বাবধানে পথনাটকগুলি মঞ্চস্থ করছে চিলেকোঠা নামক সাংস্কৃতিক দল।চিলেকোঠার পরিচালক সাব্বির মুন্না বলেন, আমরা অভিনয়ের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছি। এর মাধ্যমে মানুষ সচেতন হবে বলে আমরা মনে করছি। দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি।
অভিনেতাদের আয়োজকরা মনে করছে পথনাটকের মাধ্যমে সচেতন করে এবং স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতার মাধ্যমে বাল্যবিয়ে কমিয়ে আনা সম্ভব।
সুশীলনের সহকারী পরিচালক জনাব শিরিনা আক্তার বলেন, গ্রামগঞ্জে বাল্যবিবাহের প্রবণতা অনেক বেশি। তাই আমরা নাটকের মাধ্যমে বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করছি। এর মাধ্যমে বাল্যবিবাহ অনেকাংশ কমে যাচ্ছে।
 প্রকল্প পরিদর্শনে ভোলায় এসে ইউনিসেফের বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ  ফারুক আদ্রিয়ান ডুমুন নাটকটি উপভোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন  ইউনিসেফের চিফ অফ ফিল্ড অফিস,  বরিশাল জনাব মোঃ আনোয়ার হোসেন।  পথনাটক দেখা ছাড়াও তারা কিশোর-কিশোরী, যারা ইউ রিপোর্টার হিসেবে এ প্রকল্পে কাজ করছে তাদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, ইউনিসেফের পৃষ্ঠপোষকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এ নাটকের আয়োজন করেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...