অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ইসরাইলে গনহত্যার প্রতিবাদে ভোলায় সমাবেশ ও বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ১০:৫১

remove_red_eye

৩৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মুক্তিকামী ফিলিস্তিনের মুসলিমদের উপর রক্ত পিপাষু দখলদার বর্বর ইসরাইলি হায়নাদের নির্বিচারে গনহত্যার ও আগ্রাসনের প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের আহ্বানে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ভোলা হাটখোলা জামে মসজিদ চত্বরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি ও চরপাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার সাহেব এর সভাপতিত্বে কয়েক হাজার মুসলিম তৌহিদি জনতার অংশ গ্রহনে প্রতিবাদ সমাবেশে শেষে বিক্ষোভ মিছিলটি হাটখোলা মসজিদ চত্বর থেকে আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নুতন বাজার এসে শেষ হয়।  
সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্ঠা ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ভোলা জেলার সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মূখপাত্র এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সহ-সভাপতি ও ঈদগাহ জামে মসজিদের সন্মানিত খতিব আলহাজ্ব মাওলানা মুফতী আহমদ উল্লাহ। সহ-সভাপতি ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন।  সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা তাজউদ্দীন ফারুকী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য ও ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য ও পাওয়ার হাউজ মসজিদের খতিব মাওলানা মোঃ আব্বাছ উদ্দিন সহ প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বেই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস মুক্ত করতে হবে, গাজায় বর্বর ইসসরাইলের গনহত্যা বন্ধ  এবং অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...