অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

ফিলিস্তিন জনগণের সমর্থনে ডি-৮-এর যৌথ ঘোষণাপত্র গ্রহণে ঢাকার আহ্বান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৩৬৪

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি ও সমর্থন প্রকাশের জন্য ডি-৮ কমিশনারদের একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণের আহ্বান জানিয়েছেন। 
আজ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনের দু’দিনব্যাপী সভার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
 ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর  কমিশনারগণ এবং ডি-৮ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র সচিব তার উদ্বোধনী বক্তব্যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন। 
ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নিরপরাধ বেসামরিক জনসাধারণের বিরুদ্ধে ভয়াবহ নৃশংসতার নিন্দা করে, তিনি গাজায় অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান এবং নিরপরাধ বেসামরিক লোকদের জীবন বাঁচানোর জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশাধিকার প্রদান করেন। 
ডি-৮ কমিশনারগণ এবং ডি-৮ মহাসচিব বাংলাদেশের প্রস্তাবের প্রতিধ্বনি করেন এবং ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করতে সম্মতি জ্ঞাপন করেন। 
একটি অর্থনৈতিক জোট হিসেবে ডি-৮-এর ২৬ বছরের অসাধারণ যাত্রার প্রশংসা করে, পররাষ্ট্র সচিব ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্থনৈতিক সহযোগিতার বাস্তব ফলাফল প্রদানের জন্য কমিশনারদের প্রতি আহ্বান জানান। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে ডেভেলপিং-এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ডি-৮) চেয়ারম্যানশিপ গ্রহণ করেন।

সুত্র বাসস

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না : নাহিদ ইসলাম

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট হতে দেওয়া হবে না : নাহিদ ইসলাম

আরও...