অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৩৭৮

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। টেকনাফ-সেন্টমার্টিন পথে পর্যটকবাহী জাহাজ চলাচল আজ সোমবার বিকেল থেকে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এছাড়া দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের আজ দুপুরের মধ্যে সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ দিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। এছাড়াও বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌযানকে দ্রুত উপকূলে ফির আসার জন্য বলা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যার কারণে বিপদ এড়াতে সেন্টমার্টিনে থাকা পর্যটকদের দুপুরের মধ্যে সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। টেকনাফ থেকে যাওয়া জাহাজ দ্বীপে থাকা সব পর্যটক নিয়ে বিকেলে টেকনাফ ফিরে আসবে। এরপর থেকে জাহাজ চলাচল পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হবে বলে ইউএনও জানান।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের কারণে আজ সকাল থেকে কক্সবাজার জেলায় হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগর উত্তাল রয়েছে। মাছ ধরার নৌকাগুলো উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান- ঘুর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কি. মি. পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কি. মি. পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...