বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪৮
২৮৫
আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
গতকাল রাত ১০টায় বিচারপতি মো. আবদুর রশিদ হার্ট অ্যাটাক করলে রাত সাড়ে ১০টায় রাজধানীর মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে মনোয়ারা হাসপাতাল থেকে স্থানান্তর করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে বিচারপতি মো. আবদুর রশিদকে মৃত ঘোষণা করা হয়। তার মেয়ে ও মেয়ের জামাতা যুক্তরাষ্ট্র থেকে আসলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে পারিবারিক সূত্র জানায়।
বিচারপতি মো. আবদুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদ আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে ২০০৯ সালের ২০ এপ্রিল থেকে ২০১০ সালের ১৯ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। হাইকোর্টের বিচারপতি হিসেবে আবদুর রশিদ ২০০৯ সালের ২৬ জানুয়ারি অবসর গ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালের ২৪ অক্টোবর বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। বিচারপতি হিসেবে রশিদ হাইকোর্টের বিচারপতিদের মামলা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মামলা ও সুপ্রিম জুডিশিয়াল কমিশন মামলাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় রায় দেন।
সুত্র বাসস
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক