বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪৯
৩১৫
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির সমাবেশের সাথে বিদেশীদেরও ষড়যন্ত্র আছে, ইন্ধন আছে। বিএনপি দেশের জনগণের সাথে প্রতারণার পর, এখন সমাবেশের নামে দলীয় নেতা কর্মীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে। আসলে ফলাফল শুন্য।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি ।
মাহবুবউল আলম হানিফ বলেন, কোন একটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কোন বিদেশী রাষ্ট্রদূত যদি সরকারের বিভিন্ন দপ্তরে দৌঁড়ঝাঁপ করে, তা হলে বুঝতে হবে যে- তাদের ইন্ধন আছে, তাদের কোন না কোন স্বার্থ আছে। তবে সরকারের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। এই সরকারের ভিত্তি হচ্ছে জনগণ। জনগণের সমর্থন যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত এ সরকারকে কোন শক্তি সরাতে পারবে না।
অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মার্কিন সংস্থা আইআর এক জরিপ করে দেখেছে, দেশের ৭০ ভাগ মানুষ মনে করে শেখ হাসিনার সরকার সঠিক পথে দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনার প্রতি তাদের আস্থা আছে। অতএব যে সরকারের প্রতি ৭০ শতাংশ মানুষের আস্থা থাকে, সে সরকারের বিরুদ্ধে এসব আন্দোলন করে কিছু করা যায় না।
হানিফ আরো বলেন, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে, সংবিধান অনুযায়ী নির্বাচনকালিন সময়ে এই সকারই থাকবে এবং এই সরকারের অধিনেই নির্বাচন হবে। দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের নাই, বিএনপির আছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কিন্তু এখনো পালিয়ে আছে। এদেশ থেকে মুচলিকা দিয়ে রাজনীতি থেকে চলে গেছে। যে দলের শীর্ষ নেতা মুচলিকা দিয়ে রাজনীতি ছেড়ে পালিয়ে থাকে, সেই দলের নেতাকর্মীদের অন্যদলকে পালিয়ে যাওয়ার হুমকি ধামকি দেওয়া, এগুলো খুবই হাস্যকর ও বেমানান।
আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় মাঠে আছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির এই মহা সমাবেশে বিদেশী বিশেষ একটি গোষ্ঠীর ইন্ধন আছে। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না। কারণ জনগন আওয়ামী লীগের সাথে আছে। এর আগেও বিএনপি সরকার পতনের আন্দোলন করেছে। সেই ১০ ডিসেম্বর পার হয়ে গেছে। তারা বলেছিলো, ১৮ অক্টোবরের মধ্যে সরকার পতন না হলে হাতে চুড়ি পরবেন। তাদের এইসব কথাবার্তা নিয়ে দেশবাসীও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। বিএনপি নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য মিথ্যা আস্বাস দেয়। কোন কিছুতেই আওয়ামী লীগ শংকিত নয়।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মো. আমিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত