অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

টপ অর্ডারের চার ব্যাটারকে ভালো করতে হবে : সাকিব

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১৮

remove_red_eye

৩৩৬

টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক বাজে ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ভালোভাবে শেষ করতে হলে ফর্মে ফিরতে হবে দলকে।
গতরাতে মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ হারের পর এমন মন্তব্য করেন সাকিব। পাঁচ ম্যাচে চতুর্থ হারে সেমিফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের।
প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৮২ রান করার পরই মূলত  বাংলাদেশের ম্যাচ জয়ের আশা ধূলিসাৎ হয়ে যায়। জবাব দিতে নেমে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক হারের পথে এগিয়ে যায়  বাংলাদেশ। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ১১১ বলে ১১১ রানের সুবাদে ৪৬ দশমিক ৪ ওভার পর্যন্ত ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩৩ রানে গিয়ে থামে টাইগার ইনিংস।
মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে আবারও প্রশ্ন উঠেছে তার এবং মুশফিকুর রহিমের মতো সিনিয়র ব্যাটারদের ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করা উচিত কিনা।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘মুশফিক ও মাহমুদুল্লাহর উপরের দিকে ব্যাটিং করা উচিত কিনা, এটি নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু তাদের যে ভূমিকা আছে, সেখানে খুব ভালো করছে তারা। আমাদের টপ অর্ডারের চার ব্যাটারকে ভালো করতে হবে।’
তার মতে, শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার করা ১৪৪ রানেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ।
সাকিব বলেন, ‘আমরা প্রথম ২৫ ওভার ভালো বল করেছি। আমরা তিন উইকেট নিয়েছিলাম। তাদের রান রেট ৫এর মত ছিলো। এরপরই  আমাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে তারা। সত্যিই ভালো ব্যাটিং করেছে ডি কক এবং ক্লাসেন যেভাবে শেষ করেছে তার উত্তর আমাদের কাছে ছিল না। এই ধরনের উইকেটে এমনটা হতে পারে কিন্তু আমাদের আরও ভালো বোলিং করা উচিত ছিল। শেষ ১০ ওভারেই আমরা ম্যাচ হেরেছি।’
সেমিফাইনালের আশা অনেকাংশেই শেষ  হয়ে যাওয়ায় এখন পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে বিশ^কাপ শেষ করতে পারলে খুশি হবেন বলে জানিয়েছেন সাকিব।
সাকিব বলেন, ‘টুর্নামেন্টের এখনও অনেক বাকি আছে। যেকোন কিছু হতে পারে। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আরও ম্যাচ খেলতে হবে আমাদের। যদি সেমিতে না যেতে পারি তাহলে পাঁচ বা ছয়ে থেকে শেষ করতে চাই। আমরা দল হিসেবে খেলতে পারছি না, যেটা আমাদের একদম মানাচ্ছে না। তবে ভালভাবে টুর্নামেন্ট্  শেষ করার আশা করছি।’
বাংলাদেশের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহর প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। মাহমুদুল্লাহর লড়াই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিয়েছিল  বলে জানান তিনি।
মার্করাম বলেন, ‘শেষের দিকে চাপে থাকলেও সব মিলিয়ে দুর্দান্ত একটি দিন ছিল। ছেলেরা ডেথ ওভারে  কঠোর পরিশ্রম করেছে। বিশেষ করে দুর্দান্ত ব্যাটিং করা মাহমুদুল্লাহর বিপক্ষে। আমরা ডেথ ওভারের বোলিং পরিকল্পনা বাস্তবায়নের কথা ভেবেছিলাম। উপরের সারির ছয় খেলোয়াড় কেমন পারফরমেন্স করে সেটিই দেখার বিষয় ছিলো।’

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...