অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞার অমান্য করে মাছ ধরায় ৩ জেলে আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৩ রাত ০৮:৫৯

remove_red_eye

৩৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভোলার  মেঘনা নদীর ইলিশা ও তুলাতুলি এবং তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ,কোস্ট গার্ড, ও নৌ-পুলিশ অভিযান চালিয়েছে। এ সময়  ৩ জন জেলেকে আটক ও ৩ লক্ষ ১৮ হাজার মিটার অবৈধ জাল,  ৩৭০ কেজি ইলিশ মাছ ও নৌকা জব্দ করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে ভোলার ইলিশার মেঘনা নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করেছে। অপর দিকে শুক্রবার সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩ জন জেলেকে আটক করে ও ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ হাজার মিটার বেড়া জাল জব্দ করে। অভিযান শেষ শুক্রবার সকালে আটককৃত ৩ জন জেলেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা  করেছেন।

অপর দিকে ভোলার তেঁতুলিয়া নদীতে  ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫০ কেজি ইলিশ মাছ   জব্দ করেছে।  তবে এসময় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কোস্টগার্ডের কর্মকর্তা বৃন্দ । এছাড়া সবশেষ জব্দকৃত অবৈধ  জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে ভোলা জেলা মৎস্য বিভাগ আরো জানান, জেলায় এখন পর্যন্ত ৯৩টি মোবাইল কোর্ট ও ৩০০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মোট ২০৪ জন জেলেকে আটক করা হয়েছে।আটককৃত জেলেদের মধ্যে ৯৯ জন জেলে কে জেল হাজতে পাঠানো হয়েছে।বাকীদের জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।এর পাশাপাশি এখন পর্যন্ত  ৮৫টি মামলা করা হয়েছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...