বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৩ রাত ০৮:৩৪
৪৬৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষা ভোলার মেঘনা জেলা প্রশাসন শনিবার অভিযান চালিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৩৩ জন জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ভোলা জেলার বিভিন্ন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ড,মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ৪ লক্ষ মিটার অবৈধ জাল, ৪০০ কেজি মাছ ও নৌকা জব্দ করা হয়েছে।
এদিকে শনিবার সকালে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে জেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ অভিযান হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রশাসক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। অভিযান পরিচালনা কালে সাংবাদিকদের জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষার অভিযানে এ পর্যন্ত ৩৩৩টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১০৩টি মোবাইল কোর্ট করা হয়। এখন পর্যন্ত অভিযান সফল হয়েছে। অভিযান চলাকালে মাছ ধরার অপতৎপরতা দেখা যায়নি। আগামী ৫ দিন অভিযান এমনি ভাবে সফল ভাবে অভিযান পরিচালিত করতে পারব। সরকারি যে উদ্দেশ্যে সফল হবে। এদিকে এই অভিযানের সময় অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। পরে অবৈধ জালগুলো পুরিয়ে ধ্বংস করা হয়। অপর দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ কেজি মা ইলিশ ও ৩ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে। এদিকে মৎস্য বিভাগ জানান, জেলা বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় আটককৃত ৩৩ জেলের মধ্যে ২০ জনকে জেল এবং বাকীদের কে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় ৪ লক্ষ মিটার অবৈধ জাল, ৪০০ কেজি মাছ ও নৌকা জব্দ করা হয়েছে। আটককৃত মাছ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা,মসজিদ ও মাদরাসায় বিতরণ করা হয়। এ পর্যন্ত জেলায় মোট আটককৃত জেলের সংখ্যা ২৩৭ জন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত