অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

মুন্সীগঞ্জের গজারিয়ার মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা: আহত ১

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

২৩৯

জেলার গজারিয়ার বক্তারকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
দাউদকান্দিগামী মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিনিবাসটি পুড়ে যায়। এতে আবু সুফিয়ান নামে এক যাত্রী আহত হন।
শনিবার রাত ১০টার দিকে কুমিল্লাগামী লেনে দুর্বৃত্তরা চলন্ত মিনিবাস থামিয়ে যাত্রীদের মারধর করে এবং মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে গজারিয়া ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর আগেই নারায়ণগঞ্জের মোগড়াপাড়া-দাউদকান্দি রুটের মিনিবাসটি পুড়ে যায়।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, দাউ-দাউ করে আগুন জ্বলছিল। খবর পেয়ে দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তের হামলায় আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অকটেন বা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান স্টেশন অফিসার রিফাত মল্লিক।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। আকষ্মিক বিএনপির একটি মিছিল থেকে এ ঘটনা ঘটে। পুরো মহাসড়কে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান- যাত্রীবাহী বাসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সুত্র বাসস

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

আরও...