অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩


আধুনিক বাংলাদেশ গঠনে আবারো নৌকায় ভোট দিন: প্রবাসী কল্যাণমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৩৪৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আবারো নৌকায় ভোট দিতে জনগনের প্রতি আহবান জানিয়েছেন।
মন্ত্রী আজ রবিবার সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।  তিনি  বলেন, আওয়ামী লীগ জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে, তাই আওয়ামী লীগ যতোবারই ক্ষমতায় আসে ততোবারই দেশের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সময় জনকল্যাণমুলক কাজ করে থাকেন। জনকল্যাণে বিভিন্ন অগ্রাধিকার প্রকল্প নিয়ে পাশে থাকেন। দরিদ্র ও অসহায় মানুষকে সাবলম্বি হিসেবে গড়ে তুলতে তিনি সব সময়ই বাস্তবমুখী প্রকল্পের মাধ্যমে দেশ ও জনগনের সেবার মানসিকতা দেখিয়ে আসছেন। তাই শেখ হাসিনার নেতৃত্বে একটি  উন্নত সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে তিনি দেশের জনগনের প্রতি আহবান জানান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্হিত ছি্েলন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও  লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব আলীরগাঁও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ,
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা/ কর্মচারী, গণমাধ্যম কর্মী ছাড়াও কয়েক হাজার উপকারভোগী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর রবি প্রণোদনার আওতায় গোয়াইনঘাট  উপজেলার ২ হাজার ৮ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ১ কেজি সরিষার বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়। অপর দিকে গোয়াইনঘাট উপজেলা  দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে  ৩ হাজার ৩ শত ৮০ পরিবারকে ১৫ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। সমতল ভূমিতে বসবাসরত হ্মুদ্র নৃ গোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় গোয়াইনঘাট  উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে  উপকার ভোগী-১৪০ জন খামারীর মধ্যে ৭০ জন খামারীকে মুরগী (জনপ্রতি ১৫ টি ) ও বাকী ৭০ জন খামারীকে হাস দেয়া হয়। এর আগে এ বছরই ১৪০ জন খামারীকে হাস মুরগির ঘর দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের প্রত্যেককে হাস মুরগীর খাবার / ফিড দেয়া হয়।
এছাড়া গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপজেলার ১৪ টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিটিকে ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণের পাশাপাশি ১৯ জন শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে  হুইল চেয়ার বিতরণ করা হয়।

সুত্র বাসস





মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...