অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ১১:৫০

remove_red_eye

৫৭০

বাংলার কন্ঠ প্রতিবেদক।।

ভোলায় অটো রিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তারা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিস্টার কাচারি এলাকায় এই ঘটনা ঘটে।  

নিহত অটে রিকসা চালক শফিকুল ইসলাম (৬৫) পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আব্দুল মোতালেব এর ছেলে।  

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম বাসা থেকে অটোরিকসা নিয়ে বের হন। পরে পূর্ব ইলিশা ইউনিয়নে ব্যারিস্টার কাচারি এলাকায় যাত্রী নিয়ে গেলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে অটোরিকসা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।পরে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাই করতে তাকে হত্যা করেছে ধারনা করছে পুলিশ। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...