বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৩
৩০৭
পদ্মা সেতুতে ১ নভেম্বর থেকে বাণিজ্যিক ট্রেন চালু করতে ঢাকা-মাওয়া অংশ পর্যবেক্ষণ করেন জিআইবিআর। সোমবার সকালে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে চড়ে তারা মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন জিআইবিআর রুহুল কাদের আজাদ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন, প্রকল্প ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার আহেমেদ জামিউর ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
রেলের রীতি অনুযায়ী জিআইবিআর সনদ প্রাপ্তির পরই ট্রেন চলাচলের যোগ্যতা অর্জন করবে। নতুন অবকাঠামোটিতে ভালোভাবেই ট্রেন চলাচল করবে বলে আশা জিআইবিআরের। পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ঢাকা থেকে ট্রেন চালানো শুরু করতে জিআইবিআর সোমবার ঢাকা-মাওয়া অংশ ঘুরে দেখেন বলে জানান সংশ্লিষ্টরা। রেল ট্র্যাক, এক্সপানসন জয়েন্ট, লেভেল ক্রসিং, সিবিআই ইন্টারলকড কালার লাইট সিগন্যালিং সিস্টেম, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী রেল সেতু, কালভার্ট, আন্ডারপাস পরিদর্শন করেন জিআইবিআর। জিআইবিআর রেল স্টেশনগুলোর যাত্রী সেবা, বিশ্রামাগার, প্ল্যাটফর্মের উচ্চতা, কপিংওয়ালের দূরত্ব, এক লেন থেকে অন্য লাইনের দূরত্ব, লুপ লাইনও পর্যবেক্ষণ করেন। কেরানীগঞ্জের এলিভেটেড রেল স্টেশনে বেশি সময় অবস্থান করেন তিনি। চলন্ত ট্রেন থেকেও নতুন এ লাইন প্রত্যক্ষ করেন।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন বলেন, রেলের রীতি অনুযায়ী গভর্নমেন্ট ইন্সপেক্টর অব বাংলাদেশ- জিআইবিআর এর ক্লিয়ারেন্স সনদ পাওয়ার পরই বাণিজ্যিক ট্রেন চলচল করবে। তাই পর্যবেক্ষণ ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন দেশি-বিদেশি সংশ্লিষ্ট প্রকৌশলীরা সাথে থেকে অবকাঠামো সস্পর্কে স্পষ্ট করেন। তিনি আরও বলেন জিআইবিআরের সনদ পেলে ১ নভেম্বর থেকে যাত্রী টেন চলবে।
জিআইবিআর রুহুল কাদের আজাদ বলেন, ঢাকা-মাওয়া অংশের নতুন রেল অবকাঠামোটিতে ভালোভাবেই ট্রেন চলাচল করবে।রেলপথটিতে যাত্রী ট্রেন ১২০ কিলোমিটার এবং মালবাহী ট্রেন ৮০ কিলোমিটার গতির সক্ষমতাও খতিয়ে দেখা হয়েছে। কমলাপুর থেকে মাওয়া পর্যন্ত রেলপথ পর্যবেক্ষণ করা হয়েছে। পথে পথে রেল অবকাঠামো খুঁটিনাটি খোঁজখবর করা হয়।
সুত্র বাসস
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল
সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক