অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিএনপির অবরোধে লঞ্চ বাস চলাচল স্বাভাবিক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ রাত ১১:২২

remove_red_eye

৩৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএনপির দেয়া অবোরোধ কর্মসূচীর প্রথম দিনে মঙ্গলবার কোন প্রভাব পড়েনি। আজ মঙ্গলবার  সকাল থেকে শহরের  যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।  ভোলা -চরফ্যাসন রুটে দূর পাল্লার যাত্রীবাহী বাস যথারীতি চলাচল করেছে। ভোলা থেকে সব ধরনের নৌ চলাচল স্বাভাবিক ছিলো। এছাড়াও বিএনপির কোনো কর্মসূচী চোখে পড়েনি। এদিকে সকাল থেকে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  ইলিশা লঞ্চঘাট এলাকায় বিএনপির অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করে। দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহামুদ,সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়াদী মাষ্টার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল,সহ স্থানীয় আওয়ামী লীগের  নেতৃবৃন্দ।অপরদিকে সকাল থেকে যে কোন নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...