হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৩ রাত ০৮:২৫
৩৮৭
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার উপজেলা সদরে জনসম্পৃক্তকরণ, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন’র উদ্যেগে শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহসহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প’র আওতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গির হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মহিউদ্দিন, জেলা আইসিটি অফিসার মো: অরিফুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, একজন মানুষের আচরণের ক্ষেত্রে তার সংস্কৃতি, আচার, বিশ^াস, চর্চা ইত্যাদী পরিলক্ষিত হয়ে থাকে। তাই আমাদের সামাজিক নেতিবাচক আচরণের পরিবর্তনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। আর এই পরিবর্তন আনায়নের মাধ্যমে শিশুদের উন্নয়নে কাজ করে। এ ক্ষেত্রে সমাজের দায়িত্বশীল সকলের অংশগ্রহণ নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, কাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত