অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৩১

remove_red_eye

৩২৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি বুধবার বান্দরবান পার্বত্য জেলার সুয়ালকে একশ একর জায়গার ওপর নির্মিত দেশের প্রথম পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১০ কোটি টাকা ব্যয়ে এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম. নুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌর মেয়র মোহাম্মদ সামশুল ইসলাম, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবান সরকারি কলেজের অধ্যপক প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ সরকারী উর্ধ্বতন  কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী বলেন, ‘আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ, দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।’
তিনি বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সার্টিফিকেট অর্জন করলে হবে না। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মত আমাদেরকেও প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে, যাতে করে এই বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরাও সমাজ, দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।’
উল্লেখ্য, ২০১৯ সালে ৫৬ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলা, ইংরেজী, হোটেল ম্যানেজমেন্টসহ ৫টি বিষয়ে ৪ শতাধিক শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। শুধু তাই নয়, দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ  বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে ছাত্রাবাস, শেখ কামাল ইনকিউবেশন সেন্টার, মিনি স্টেডিয়াম বোটানিক্যাল গার্ডেন হোস্টেল সুবিধাসহ রয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা।

সুত্র বাসস

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

আরও...