অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ইলিশ আহরণ নিষেধাজ্ঞার শেষ দিনে ৭৭ জেলের জরিমানা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

৪২৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় মা ইলিশ রক্ষায় অভিযানের আজই শেষ দিন। রাত ১২টার পর নিষেধাজ্ঞা উঠে যাবে এবং জেলেরা আবার নদীতে মাছ শিকারে করবে। নিষেধাজ্ঞার শেষ সময়ে আজ জেলার উপজেলা সদর ও দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আজ ৭৭ জেলেকে জরিমানা করা হয়েছে।
ইলিশের প্রজনন নির্বিঘœ করতে ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ রাতে জেলেরা ছুটবেন ইলিশ শিকারে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় স¤পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। 
ইলিশ মাছ আহরণ নিষেধাজ্ঞার সময় তৎপর ছিলো প্রশাসন। তারই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞার শেষ সময়ে জেলার উপজেলা সদর ও দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আজ ৭৭ জেলেকে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযানে মোট ৮২ জেলেকে আটক করা হয়। পরে পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় প্রায় ২ লাখ মিটার অবৈধ জাল, ৬৫ কেজি ইলিশ ও ৮টি ট্রলার জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, জরিমানাকৃতদের মধ্যে সদরের ৫১ জনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সূজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ও রহমতউল্লার ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দৌলতখান উপজেলার ২৬ জন জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান।
তিনি জানান, জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট ও মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ট্রলারের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...