অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ রাত ১১:১১

remove_red_eye

৭৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ১৭টি স্কুলের ৪০১ শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার সকাল ১০টায় শহরের আব্দুল রব স্কুল এন্ড কলেজে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন একযোগে দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।

সংগঠনটির ভোলা জেলা শাখার সভাপতি আব্বাস উদ্দিন জানান, বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক এ পরীক্ষার আয়োজন। শুক্রবার প্রথম দিন গণিত এবং দ্বিতীয় দিন শনিবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
তিনি আরো জানান, অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের খাতা দেখবেন অন্য জেলার শিক্ষকরা। কোনো ধরণের অসচ্চতা থাকবে না এ পরীক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পেয়ে পুরস্কার অর্জন করবে।  একই প্রশ্নে একযোগে সারাদেশে এবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা দিতে আসা অভিভাবক হুমায়ূরা বেগম ও মোঃ আব্দুল লতিফ জানান, বৃত্তি পরীক্ষায় তাদের সন্তানরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ভ‚মিকা রাখতে পারে বলেও জানান তারা।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...