অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ রাত ১১:২৩

remove_red_eye

৩৪৬

মলয় দে  : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।এ দিবসটি উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৪ নভেম্বর সকালে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সেখান
থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।পরে জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মো: ইউনুস, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহŸান জানান।
এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও বেগবান করার লক্ষ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে এসময়,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস )  আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মনপুরা প্রতিনিধি জানান \ ভোলার মনপুরায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক কমিউিনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এর আগে মনপুরা থানার ওসি’র নেতৃত্বে একটি র‌্যালি থানা কমপ্লেক্সে এর সামনে থেকে বের হয়ে সদর প্রদক্ষিন করে।

শনিবার দুপুর ১২ টায় মনপুরা থানায় এই কার্যক্রম অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

পরে থানা কার্যালয়ে ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওসি জহিরুল ইসলামের সভাপিতত্বে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত শংকর তালুকদার, এসআই সাইদুল ইসলাম, এসআই ফিরোজ, এসআই সাগর, এএসআই মামুনসহ মনপুরা থানার পুলিশের সদস্যরা ও সাধারন জনতা।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...