অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন : বাস নৌযান চলাচল স্বাভাবিক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৩৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খালি বাসে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে অগ্নিকাÐের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপির ডাকে দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন  রবিবার সকাল থেকে ভোলা -চরফ্যাসন রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও ভোলা -ঢাকা সহ বিভিন্ন রুটে নৌযান চলাচল করে।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানায়, চরফ্যাসন-চট্রগ্রাম রুটে চলাচলকারী যমুনা পরিবহন নামের একটি বাস নতুন বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে যায়। এ সুযোগে রাত সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অন্তত ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বাসটির লাইসেন্স নাম্বার ঢাকা মেট্রো (ব-১৪-০০২১)।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন আজ রবিবার সকালে জানান, দুর্বৃত্তদের বাসে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখানো কাউকে আটক করা সম্ভব হয়নি।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...