অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পায়ে দড়ি বাধা ৫ কেজির বাটখারাসহ যুবকের মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৩ রাত ১০:২৯

remove_red_eye

৬২২

শফিক খাঁন,ইলিশা থেকে :  ভোলার মেঘনা ও মাসকাটা  নদীর মোহনা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পায়ের সাথে দড়ি বাধা ৫ কেজি ওজনের ৩টি বাটখারা ছিলো। ধারনা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে।

রবিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার রাজাপুরের জোরখাল সংলগ্ন মেঘনা নদীর মোহনা থেকে ইলিশা নৌ-থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

ইলিশা নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ আখতারুজ্জামান জানান, খবর শুনে তারা পুলিশ ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত পরিচয়ের এ মৃত ব্যাক্তির  বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। তার পড়নে কালো রঙের জিন্স প্যান্ট ও একই রঙের একটি টিশার্ট রয়েছে। তার সাথে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, নাম রেজাউল করিম, জন্ম তারিখ অনুযায়ী বয়স ৩৪ বছর, কাজী আবদুল কুদ্দুস, চর দিদারুল্লাহ,দৌলতখান উপজেলা, ভোলা। পরিচয় পত্রের ঠিকানা অনুয়ারী স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে সনাক্ত করলে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। রবিবার রাত ১০ টা ১২ মিনিট পর্যন্ত উদ্ধারকৃত যুবকের মৃতদেহ কেউ সনাক্ত করতে থানায় যায়নি বলে জানান,  ইলিশা নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ আখতারুজ্জামান।

তিনি আরো জানান, উদ্ধারকৃত লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...