বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৬
৩৪৭
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত দেড় দশকে নারীর ইতিবাচক পরিবর্তন এসেছে, কিন্তু পরিবর্তনটা টেকসই নয়। যেকোনো সময় এর ওপর একটা চাপ আসতে পারে।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে মেয়েদের শিক্ষা প্রসারের লক্ষ্যে আজ রাজধানী বনানীস্থ হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক জাতীয় পর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আবার গ্রামের এই মানুষগুলো অধিকাংশই দারিদ্র্যসীমার কাছাকাছি অবস্থান করে। তাদের মধ্যে নারীর উন্নয়নের বিষয়টি তুলে ধরতে এবং এই বিষয়ে কাজ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্যের বেড়া ভেঙ্গে তাদের মূল ধারায় নিয়ে আসতে হবে। তবে এ ক্ষেত্রে আশার কথা হলো দেশের মানুষের মাঝে সম্পদ শেয়ার করার মানসিকতা বেড়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক গর্ভনর প্রফেসর ড. আতিউর রহমান বলেন, শিক্ষা হলো সভ্যতায় পৌঁছানোর মহাসড়ক। সেখানে প্রয়োজন গুণগত শিক্ষা। কিন্তু আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারিনি।
জলবায়ু পরিবর্তনজনিত সংকটের কারণে নারীদের শিক্ষায় পিছিয়ে পড়ার বিষয়টি পাঠ্যক্রমে আনতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কোনো সম্ভাব্য সংকট নয় বরং এই মুহূর্তের সংকট। যদিও এই সংকটের কারণ বাংলাদেশ নয় তারপরও এর প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে। জলবায়ু প্রভাবজনিত বা মানবসৃষ্ট এই দুর্যোগে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।
মালালা ফান্ড-এর সহযোগিতায় পপি, ডিআরআরএ ও সিডিএফ সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে পপি’র নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ডিআরআরএ-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালালা ফান্ড বাংলাদেশ-এর ইন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশারফ তানসেন। এছাড়াও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এই সম্মেলন থেকে থেকে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বিপর্যস্ত অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারের বাঁধা ও এক্ষেত্রে বিভিন্ন সুপারিশমালা উঠে আসে।
সুত্র বাসস
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল
সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক