অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

দেড় দশকে নারীর ইতিবাচক পরিবর্তন এসেছে কিন্তু সেটা টেকসই নয় : পরিকল্পনা মন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৬

remove_red_eye

৩৫৪

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত দেড় দশকে  নারীর ইতিবাচক পরিবর্তন এসেছে, কিন্তু পরিবর্তনটা টেকসই নয়। যেকোনো সময় এর ওপর একটা চাপ আসতে পারে।
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে মেয়েদের শিক্ষা প্রসারের লক্ষ্যে আজ রাজধানী বনানীস্থ হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক জাতীয় পর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন,দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আবার গ্রামের এই মানুষগুলো অধিকাংশই দারিদ্র্যসীমার কাছাকাছি অবস্থান করে। তাদের মধ্যে নারীর উন্নয়নের বিষয়টি তুলে ধরতে এবং এই বিষয়ে কাজ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্যের বেড়া ভেঙ্গে তাদের মূল ধারায় নিয়ে আসতে হবে। তবে এ ক্ষেত্রে আশার কথা হলো দেশের মানুষের মাঝে সম্পদ শেয়ার করার মানসিকতা বেড়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক গর্ভনর  প্রফেসর ড. আতিউর রহমান বলেন, শিক্ষা হলো সভ্যতায় পৌঁছানোর মহাসড়ক। সেখানে প্রয়োজন গুণগত শিক্ষা। কিন্তু আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারিনি।
জলবায়ু পরিবর্তনজনিত সংকটের কারণে  নারীদের শিক্ষায় পিছিয়ে পড়ার বিষয়টি পাঠ্যক্রমে আনতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কোনো সম্ভাব্য সংকট নয় বরং এই মুহূর্তের সংকট। যদিও এই সংকটের কারণ বাংলাদেশ নয় তারপরও এর প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে। জলবায়ু প্রভাবজনিত বা মানবসৃষ্ট এই দুর্যোগে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।
মালালা ফান্ড-এর সহযোগিতায় পপি, ডিআরআরএ ও সিডিএফ সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে পপি’র নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী  অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ডিআরআরএ-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালালা ফান্ড বাংলাদেশ-এর ইন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশারফ তানসেন। এছাড়াও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এই সম্মেলন থেকে থেকে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বিপর্যস্ত অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারের বাঁধা ও এক্ষেত্রে বিভিন্ন সুপারিশমালা উঠে আসে।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...