অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


যুদ্ধ সাংবাদিকতার ওপর আঙ্কারায় প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

৩২৩

বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের ২৫জন সাংবাদিকের অংশগ্রহণে ‘২৪তম যুদ্ধ সাংবাদিকতা প্রশিক্ষণ’সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হয়েছে।
আনাদোলু এজেন্সি তুর্কি পুলিশ একাডেমি এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে দুই সপ্তাহের প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে যুদ্ধ, দুর্যোগ এবং অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতির সংবাদ সংগ্রহ করার জন্য সংবাদকর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
নতুন প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা উপলক্ষে আনাদোলু সদর দফতরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনাদোলু নিউজ একাডেমির পরিচালক আলপতেকিন চিহাঙ্গীর ইসবিলির, পুলিশ একাডেমির উপ-পরিচালক ফাতিহ ইনাল, টিকা প্রশিক্ষণ প্রকল্প সমন্বয়কারী মোস্তফা হাসিম পোলাটসহ বিভিন্ন সংস্থার অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন।

 

ইসবিলির তার বক্তৃতায় বলেন, যে সাংবাদিকদের ভূমিকা শুধুমাত্র যুদ্ধ এবং সংঘাতের ঘটনা নথিভুক্ত করা নয় বরং সেগুলো হওয়ার আগে আগাম সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করা। সংঘাত প্রতিরোধ করা এবং বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাস করা।
দিন দিন বিশ্বব্যাপী সংঘাত বৃদ্ধি এবং অস্বাভাবিক পরিস্থিতি তুলে ধরে তিনি উল্লেখ করেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে চার নারীসহ ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।
পুলিশ একাডেমির উপ-পরিচালকও প্রশিক্ষণ কর্মসূচির কথা তুলে ধরেন।
টিকা’র সমন্বয়কারী ‘প্রচার কি এবং সংবাদ কি’ উপস্থাপন করেন। প্রশিক্ষণার্থীদের বস্তুনিষ্ট রিপোর্ট করার দিকে মনোনিবেশ করতে এবং প্রচারের মুখে সত্যের কণ্ঠস্বর হওয়ার পরামর্শ দেন।
বক্তৃতা শেষে প্রশিক্ষণ কর্মসূচী উপলক্ষে একটি স্যুভেনির ছবি তোলা হয়।

সুত্র বাসস

 





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...