বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫২
৩১৩
বিএনপি-জামায়াতের ডাকা ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম ওরফে পারভেজকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মোস্তফাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, আটককৃত গোলাম মোস্তফা (৫৩) জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগরের (উত্তর) যুগ্ম আহবায়ক এবং সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক।
আজ শুক্রবার র্যাব-৪ এর সিনিয়র এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি জানান, ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পল্টন এলাকার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। ওই দিন দুপুর ৩ টার দিকে কতিপয় দুষ্কৃতিকারী আকস্মিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। সে সময় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল ইসলাম আত্মরক্ষার্থে ডিআর টাওয়ারে প্রবেশ করার চেষ্টা করলে কয়েকজন দুস্কৃতিকারী তাকে রাস্তার ওপর ফেলে এলোপাতাড়ি ইট, লাঠি ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নৃশংসভাবে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোস্তফা গত ২৮ অক্টোবর পল্টন এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর হামলা ও পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যাকান্ডে ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি জড়িত ছিলেন।
তার বিরুদ্ধে সাভারসহ রাজধানীর বিভিন্ন থানায় মারামারি, হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
সুত্র বাসস
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত