অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

৩৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্যে দিয়ে ভোলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ভোলা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান,কেককাটা উৎসব, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 ভোলা জেলা যুব লীগের  সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মামুন এর সঞ্চলনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা যুব লীগের সহ-সভাপতি হুমায়ুন কবীর। এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন-জেলা যুব লীগের সহ-সভাপতি নুরে আলম স্বপন, ভোলা সদর থানার যুগ্ম আহবায়ক  এ্যাডভোকেট জাকির হোসেন রিপন, ইব্রাহিম খলিল, পৌর যুব লীগের সাধারন সম্পাদক  নুরনবী শামীম, জেলা যুব লীগের  দপ্তর সস্পাদক  আকতার হোসেন, উপ-দপ্তর সম্পাদক রুবায়েত হোসেন সুশান, যুবলীগ নেতা হাসান মোর্শেদ জুয়েল, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবিদুল আলম, ভোলা সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান ফাহাদ,জেলা যুব লীগের প্রচার সম্পাদক হোসাইন সাদী, ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, যুক্তরাষ্ট্রের আওয়ামীযুব লীগের সদস্য  শামীম পারভেজ সজল, ভোলা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাসিব মাহামুদ মার্শেল, ভোলা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিব মাহামুদ হিমেল,সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সিকদার সহ বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক,শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। যুবলীগ সব সময় স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। আগামী দিনেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাদেশের ন্যায়  ভোলা জেলা যুবলীগ বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকবে। একই সাথে আগামী নির্বাচনে ভোলার -৪ টি আসনে আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগ মাঠে থাকার প্রতিজ্ঞা গ্রহন করেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের ঢল নামে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...