অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বিএনপি-জামায়াতের সহিংসতা ও নাশকতার ঘটনায় আটক ৩৫০ জন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

২৭২

রাজধানীতে গত  ২৮ অক্টোবর বিএনপি- জামায়াতের  মহাসমাবেশে সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে  তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ রোববার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এসব তথ্য জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, পল্টনের সমাবেশে দুবৃর্ত্তদের  অতর্কিত  হামলা, ভাংচুর এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরন, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, সাংবাদিক আহতসহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত থাকায় তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা  ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধে প্রথম দিন আজ রোববার জানমালের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে ১৫০টি টহল টিমসহ সারা দেশব্যাপী র‌্যাব ফোর্সেসের ৪৫০ টহল টিম মাঠে দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।
রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত  করতে র‌্যাব কাজ করছে জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজনৈতিক দলসমূহের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি'কে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী র‌্যাব কাজ করছে এলিট ফোর্স র‌্যাব।
অবরোধে সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে
তিনি জানান, দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের  সহিংসতা ও নাশকতা  প্রতিরোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে দেড় শতাধিক টহলসহ সারাদেশে র‌্যাবের সাড়ে ৪ শতাধিক টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়ক ও মহাসড়কে র‌্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।   
মিথ্যা তথ্য/গুজব ছড়ানোকারী ব্যক্তি/ জড়িতদের শনাক্ত করতে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে জানিয়ে খন্দকার আল মঈন বলেন, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে দেশে একটি স্বার্থান্বেসী কুচক্রী মহল মিথ্যা তথ্য/গুজব ছড়ানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষনিক সাইবার নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি  আরো জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাংচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদেরকে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যা বিশ্লেষণ ও শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...