অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না: হানিফ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৩৭১

অবরোধের নামে গাড়ি পোড়ানো রাজনীতির ভিতরে পরে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রোববার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে সমন্বয় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হরতাল-অবরোধ থাকবে কিন্তু অবরোধের নাম করে গাড়ি ভাংচুর, পেট্রোল দিয়ে আগুন ধরানোসহ মানুষকে হত্যা করা, এটা কোন রাজনীতির ভিতর পরে না বরং এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। বিএনপি অবরোধের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে। তবে, জনসাধারণ বিএনপির অবরোধে আর ভয় না পেয়ে দূর পাল্লার গাড়িতে চলাচল করছে। এতে জনসাধারণের মধ্যে ধীরে ধীরে আতঙ্ক কমছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এদেশের মানুষ বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে চিনে। রাজনৈতিক দলের কাজ বিভিন্ন কর্মসূচি পালন করা। অবরোধের নামে আগুন দিয়ে বাস পোড়ানো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকান্ড থেকে বিএনপিকে সরে আসতে হবে, তা না হলে ভবিষ্যতে জনগণের কাছে জবাব দিতে হবে।
মতবিনিময় সভায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

আরও...