অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন : তিন কেন্দ্রের ভোট বাতিল করে গেজেট


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৫

remove_red_eye

৩৯৫

সম্প্রতি অনুষ্ঠিত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটে অনিয়ম হওয়ায় তিনটি কেন্দ্রের ভোট বাতিল করে ফলাফলের গেজেট প্রজ্ঞাপন আকারে জারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ‘লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে কিছু অনিয়ম হয়েছিল, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেসব তথ্যের আলোকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করিয়েছেন। তদন্ত প্রতিবেদন কমিশন পেয়েছে। লক্ষ্মীপুরের দক্ষিণ খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি ভোটকক্ষে জালভোটের কিছু ছবি গণমাধ্যমে আসে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই একটি কেন্দ্রে ভোটে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ভোটে অনিয়মে জড়িত দু’জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরপিও অনুযায়ী মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ওই দুই বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও সহকারী পোলিং অফিসারের বিরুদ্ধে নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন, ১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সুত্র বাসস





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...