বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৩ রাত ০৯:০২
৫৯৪
মোঃ ইসমাইল : ভোলা সদর উপজেলার সরকারি স্কুলের সামনে ষ্টেডিয়াম সড়কে অগ্নিকান্ডে একটি কাঠের দোকান ফার্ণিচারের কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এতে কাঠের দোকানের পাশের দুইটি দোকানের আংশিক আগুনে পুড়ে গেছে। রোববার মধ্য রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ভোলা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
কাঠের ফার্ণিচারের দোকান মালিক মো. রফিক বলেন, রাতে আগুন লেগে আমার কাঠের দোকান পুড়ে গেছে। এতে দোকানে থাকা আমার প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
অন্যদিকে পার্টেক্স এর দোকান মালিক সাইফুল ও ফার্নিচারের দোকানি আক্তার জানান, এ অগ্নিকান্ডে তাদের দুই লাখ টাকার মামলা পুড়ে গেছে। ভোলা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন জানান, স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে আমরা দুইটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা
করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এর ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত