বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:১৫
৩৬৫
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত ১৪ অক্টোবর ভয়াবহ এক আগুনে মার্কেটটি পুড়ে যায়। ৬০ দিন পর মার্কেটটি পুনঃ নির্মানের কাজ শুরু হলো।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘তারেক রহমান লন্ডনের প্রাসাদে থাকেন। উনি ওখান থেকে লাদেনের মতো বক্তৃতা দেন। তারেক রহমানের লক্ষ্য হলো- আমি যে দেশে থাকতে পারি নাই, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবো না।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অগ্নিপরীক্ষার নির্বাচন’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, আপনাদেরকে চোখ-কান খোলা রাখতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আগামী নির্বাচন একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলে উন্নয়নের শিখরে পৌঁছবে বাংলাদেশ।
ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সলিমউল্লাহ’র সভাপতিত্বে সংসদ সদস্য সাদেক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শাহীনা আক্তার সাথী প্রমুখ বক্তব্য রাখেন।
সুত্র বাসস
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল
সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক