বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৭
৩৯৯
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি।
বেড়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নিরাপত্তা ব্যবস্থাও।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ছাড়া নির্বাচন ভবনের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। যে কোনো অনাকাঙিক্ষত ঘটনা রোধ করতে এপিসি, জলকামান নিয়ে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।
এছাড়া র্যাবের কয়েকটি টিমকেও কড়া নজর রাখতে দেখা গেছে। বিজিবিও টহল দিচ্ছে। নির্বাচন ভবনে পরিচয়পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিজিবির লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানান, ৮ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন সশস্ত্র সদস্য) জওয়ান নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সন্ধ্যা ৭টায় সিইসি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এতে থাকবে সংসদ নির্বাচনের তফসিল।
এদিকে দুপুরে নির্বাচন ভবন ঘুরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেছেন, সিকিউরিটি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা দরকার আমরা সব করবো। আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, সেজন্য পুলিশ নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, কোনো শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।
ডিএমপি কমিশনার নির্বাচন ভবনে আসার কিছুক্ষণ আগে নির্বাচন ভবনে আসেন সিইসি। আগে যেখানে পুলিশের একটি টিম তাকে নিরাপত্তা দিতো, সেখানে দু’টি টিম তার নিরাপত্তা দিচ্ছে।
আগামী ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি।
সুত্র বাংলা নিউজ
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত