অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


ইসিতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন, বেড়েছে সিইসির নিরাপত্তা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৭

remove_red_eye

৪০৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি।

বেড়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নিরাপত্তা ব্যবস্থাও।

 

বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের সামনের রাস্তা ছাড়া নির্বাচন ভবনের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। যে কোনো অনাকাঙিক্ষত ঘটনা রোধ করতে এপিসি, জলকামান নিয়ে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

এছাড়া র‌্যাবের কয়েকটি টিমকেও কড়া নজর রাখতে দেখা গেছে। বিজিবিও টহল দিচ্ছে।  নির্বাচন ভবনে পরিচয়পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিজিবির লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম জানান, ৮ প্লাটুন (প্রতি প্লাটুনে ২০ জন সশস্ত্র সদস্য) জওয়ান নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সন্ধ্যা ৭টায় সিইসি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এতে থাকবে সংসদ নির্বাচনের তফসিল।

এদিকে দুপুরে নির্বাচন ভবন ঘুরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেছেন, সিকিউরিটি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা দরকার আমরা সব করবো। আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয়, সেই আন্দোলন যাতে সুন্দরভাবে হয়, সেজন্য পুলিশ নিরাপত্তা বিধান করবে। কিন্তু যদি কোনো নৈরাজ্য হয়, কোনো শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো কিছু হয়, সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।

ডিএমপি কমিশনার নির্বাচন ভবনে আসার কিছুক্ষণ আগে নির্বাচন ভবনে আসেন সিইসি। আগে যেখানে পুলিশের একটি টিম তাকে নিরাপত্তা দিতো, সেখানে দু’টি টিম তার নিরাপত্তা দিচ্ছে।

আগামী ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় ইসি।

সুত্র বাংলা নিউজ





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...