অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করে নিজে ফরম সংগ্রহ করলেন প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৪৭৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেছেন এবং তিনি নিজে ফরম সংগ্রহ করেছেন।
আজ সকালে নগরীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।
গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান এবং সাধারণ সম্পাদক বিএম সাহাব উদ্দিন আজম উপস্থিত ছিলেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
দলীয় প্রার্থীরা ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২১ নভেম্বর প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আগ্রহীরা দলীয় মনোনয়নের জন্য রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত নির্দিষ্ট বুথ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের মনোনয়ন ফরম দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে বিতরণ করা হচ্ছে এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের অফিসের তৃতীয় তলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় কার্যালয়ে অতিরিক্ত জমায়েত ছাড়াই নিজেদের অথবা প্রার্থীর প্রতিনিধির মাধ্যমে তাদের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আবেদনপত্র সংগ্রহের সময় একজন প্রার্থীকে জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপিতে মোবাইল নম্বর,পূর্ববর্তী তিনটি পদের নাম এবং বর্তমান সাংগঠনিক পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...