বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৩ রাত ১১:১২
৫৮৭
মোঃ ইসমাইল : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় 'মিধিলি' আঘাতে উপকূলীয় জেলা ভোলাশ প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ 'মিধিলি'র তান্ডব থেকে রেহাই পায়নি ঝালমুড়ি বিক্রেতার বসতঘরও। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে কিন্তু রয়ে গেছে এর ক্ষত চিহ্ন।
ঝালমুড়ি বিক্রেতা মো. আব্দুল হাই জানান, শুক্রবার বাতাসে তার বসতঘরের উপর একটি নারিকেল গাছ পালায় এতে তার বসতঘর ভেঙে যায়। কিন্তু ঘরে থাকা তার তিন সন্তান ও স্ত্রীর কোনো ক্ষতি হয়নি।
ঘর হারিয়ে মানুষিক ভাবে ভেঙে পড়েছেন ঝালমুড়ি বিক্রেতা আব্দুল হাই। তিনি আরও জানান, বাজারে বাজারে হেটে হেটে ঝালমুড়ি বিক্রি করতেন তিনি। এতে যা আয়ে হতো তা দিয়ে চলতো তার সংসার। ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে যাওয়া তিনি এখন চিন্তায় আছেন সন্তানদের নিয়ে কোথায় থাকবেন। তার কাছে কোন জমানো টাকা না থাকায় ভাঙা ঘরও মেরামত করা অসম্ভব হয়ে পড়েছে।
ঝালমুড়ি বিক্রেতা আব্দুল হাই ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনিরাম বাজারে পূর্ব পাশে বেপারী বাড়ির মৃত নাম মনির আহমেদের ছেলে।
ঘূর্ণিঝড় মিধিলীর আঘাতে বৃদ্ধ সোলেমান দরবেশের ঘরেও ভেঙে গেছে। এতে তিনি ঘরটি মেরামতের জন্য সমাজের বিত্তবানদের ও সরকারের সহযোগিতা চান। সোলেমান দরবেশ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিম মৌলভী বাড়ির বাসিন্দা।
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তালিকা করা হলোও চূড়ান্ত তালিকার কার্যক্রম চলমান রয়েছে। যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদেরকে সহায়তা করা হবে।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত