বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৬
৫০৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে অবহিত হয়েছেন কমনওয়েলথ প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল।
আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনারের সঙ্গে বৈঠক করে ভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত হয় সংস্থাটির ৪ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠকের পর কমনওয়েলথের প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিমের সদস্য ও কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস বলেন, ‘প্র-ইলেকশন এসেসমেন্ট মিশনের অংশ হিসেবে আমরা এসেছি। যে কোনো সদস্য দেশেই কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আগে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি পাঠায়। ইসি ছাড়াও বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো।’
তিনি বলেন, ‘এখানে এসেছি নির্বাচনী প্রস্তুতি জানতে। পাশাপাশি আমরা বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠালে কতটুকু সহায়তা দিতে পারবে, তা নিয়েও ভালো আলোচনা হয়েছে। আমরা মূলত নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। ২২ নভেম্বর চলে যাবো। তার আগে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করবো। কমনওয়েলথ মহাসচিবকে পরবর্তী করণীয় নিয়ে আমাদের সুপারিশগুলো জানাবো।’
প্রতিনিধি দলের অন্যদের মধ্যে কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত