বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৯
৩২৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।
এর মধ্যে সরাসরি ১ হাজার ২১২ জন আর অনলাইনে ৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। দুই দিনে মোট ফরম বিক্রির হয়েছে ২ হাজার ২৮৬ টি।
আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে। আমরা প্রত্যাশা করি, এই দুই দিনের তুলনায় আরও বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এ প্রক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুইদিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যা কম নয়।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় হাছান মাহমুদ বলেন, গত তিনবার আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আমার ওপর আস্থা রেখেছেন। আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর সব মানুষের জন্য কাজ করেছি। দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আশা করি দল মত নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে।
এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রথম দিনেই ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ১০৬০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এতে আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত।
এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
সুত্র বাসস
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল
সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক