বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৯
৩৬৭
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আলোচনা হতে পারে-তবে সেটি সংবিধানসম্মত হতে হবে।
তিনি বলেন, যথাসময়ে নির্বাচন হবে। এটিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা নির্বাচন করবে না বা নির্বাচন বাদ দিয়ে গেল, তারা নির্বাচন থেকে ছিটকে যাবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আজ সোমবার তার অফিসকক্ষে বাংলাদেশস্থ স্পেনের রাষ্ট্রদূত ফ্রানসিস্কো দ্যা আসিস বেনিতেজ সালাহ (ঋৎধহপরংপড় ফব অংঁং ইবহরঃবু ঝধষধং) এর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, অবরোধ-হরতালের ঘোষণা আছে, বাস্তব চিত্রে নাই। উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন পেপার উত্তোলন ও জমা হচ্ছে। ঢাকার উৎসব এক রকম। ঢাকার বাইরে একটু বেশি। নির্বাচনী এলাকার মানুষ আগ্রহ করে দেখছে তাদের এলাকায় কোন কোন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সংসদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন, অন্যসব নির্বাচন থেকে এটি আলাদা। এতে মানুষের আগ্রহ আছে।
প্রতিমন্ত্রী জানান, স্পেনের রাষ্ট্রদূতের সাথে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিল নির্বাচনে ‘বি’ ক্যাটাগরিতে স্পেন বাংলাদেশের সমর্থন চেয়েছে। বাংলাদেশও আইএমও কাউন্সিল নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে স্পেনের সমর্থন চেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ স্পেনের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তারা বাংলাদেশে মিলিটারি ও পুলিশ সেক্টরে কাজ করছে। বাংলাদেশের গার্মেন্টস পণ্য আমদানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ চারটি দেশের মধ্যে স্পেন অন্যতম। এছাড়া বাংলাদেশের কৃষি ও বিদ্যুৎ খাতেও স্পেন কাজ করছে।
রাষ্ট্রদূত বলেছেন, মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভালো করছে।
তিনি আশা করেন, বাংলাদেশ মেরিটাইম সেক্টরে আগামী দিনে বড় জায়গা করে নিবে।
উল্লেখ্য, আইএমও’র সদস্য ১৭৪ দেশ। আইএমও-তে দু’বছর পর ৪০ সদস্যের গভার্ণিং বডি গঠিত হয়। ৪০ সদস্যের মধ্যে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ১০টি করে ২০টি এবং ‘সি’ ক্যাটাগরিতে ২০টি পদে নির্বাচন অথবা মনোনীত হয়।
সুত্র বাসস
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার
বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীই আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা: রাষ্ট্রপতি
কেবল একটি নয়, অনেক ব্যাংকে কী ঘটেছে, তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশে ফিরলেই কারাগারে যেতে হবে হাসিনাকে: চিফ প্রসিকিউটর
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করে শান্তির পথ খোঁজার আহ্বান বিএনপির
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশব্যাপী বিএনপি’র এক দিনের শোক
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল
সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক