অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব আটক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫২

remove_red_eye

২৭৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা হাবিবকে রাজধানীর পল্লবী থেকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৬৯) পাবনা জেলার ইশ্বরদী থানার মৃত হামিদুল হক মন্ডলের পুত্র।
আজ সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি (মিডিয়া) ও সিনিয়র সহকারি পরিচালক শিহাব করিম বাসসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানী পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
র‌্যাব জানিয়েছে, ইতোপূর্বে হাইকোর্ট এবং এর বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত ১৫ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ হাবিবুর রহমানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। ব্যাখ্যা জানাতে তাকে ৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও ধার্য তারিখে তিনি বা তার পক্ষে কোনো প্রতিনিধি আদালতে হাজির হয়নি। 
এরআগে বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশ সত্বেও হাজির না হওয়ায়, তাকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে পুলিশ মহাপরিদর্শক (আইজপি)কে নির্দেশ দেন হাইকোর্ট।
র‌্যাব সূত্র জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটারা থানার একটি নাশকতায় মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
তাকে আজ সকালে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এক কর্মকর্তা।

সুত্র বাসস

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...