অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ইলিশায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৩ রাত ০৯:৪৭

remove_red_eye

৩৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় চরাঞ্চলের কর্মহীন ও অসহায় মানুষের বিনামূল্যে  চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের  আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের সদস্যরা।মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এসময় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার ও মেডিসিন স্পেশালিষ্ট লেফটেন্যান্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম ওই এলাকার ৫ শতাধিক অসহায়, গরীব,দুঃস্থ নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরন করেন।
পরে কোস্ট গার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সালাউদ্দিন জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই এলাকার সাধারন মানুষের সাথে নৌযান ও নৌপথে জনসাধারনের নিরাপত্তা, অবৈধ মৎস্য সম্পদ আহরণ রোধ,মাদকদ্রব্য নিয়ন্ত্রন, চোরাচালান ও মানব পাচার রোধে জনসচেতনতা মূলক আলোচনা করেন। এসময় কোস্ট গার্ডের সাথে উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ছোটন, ইউপি সচিব জনাব আল নোমান, ১,২,৩, নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার জনাব আঃ জব্বার কান্টু, ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা মেম্বার আঃ গনি। ইউনিয়ন ছাত্র- লীগের সাবেক সভাপতি মোঃ শহিন, বর্তমান ছাত্র-লীগ সভাপতি আকতার হোসেন চয়ন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ শহিদুল ইসলাম (সাগর), মাহবুবুর রহমান রুবেল ও মোঃ রাকিব সহ অন্যান্য সম্মানিত  ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...