অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

সার্ক, ওআইসি, এ-ওয়েব এবং ফিমবোসাভুক্ত ৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

২২০

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), দ্য অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিজ (এ-ওয়েব) ও ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট সাউথ এশিয়া (ফিমবোসা)ভুক্ত ৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, নিজ খরচে বিমানভাড়া দিয়ে এসব দেশের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন। তবে আসার পর থাকা-খাওয়া ও তাদের যাতায়াত খরচ বহন করবে নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন কমিশনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। ওইসব দেশের নির্বাচন কমিশনার বা কমিশনের কোন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে আসলে- তাদের এদেশে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ বহন করবে নির্বাচন কমিশন। এটা অনেকটা সৌজন্যতা, কারণ ওইসব দেশের নির্বাচন পর্যবেক্ষণে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। তখন তারাও আমাদের এসব সুবিধাগুলো দিয়ে থাকে। তবে তাদের এদেশে আসা-যাওয়ার বিমান ভাড়া নিজেদের বহন করতে হবে।’
এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকদের নিজ খরচে নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে বলে তিনি জানান।
আমন্ত্রণ জানানোর তালিকায় সার্ক ও ফিমবোসাভুক্ত দেশগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।
এ ওয়েবভুক্ত দেশগুলো হলো -অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও থাইল্যান্ড।  
আমন্ত্রণ জানানো ওআইসিভুক্ত ১০টি দেশ হলো- আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও সৌদি আরব।
এ ছাড়া একক দেশ হিসেবে জাপান, চীন ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সুত্র বাসস

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...