বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২০ রাত ১১:৫২
৯৪৯
বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় করোনা ভাইরাস সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচ উপজেলা থেকে এসব নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। তবে এদের মধ্যে একজন আইসোলেশনে থাকলেও বাকিরা চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করে। নমুনা পাঠানো ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৪ জন, দৌলতখানের ৪ জন, তজুমদ্দিনে ২ জন, চরফ্যাশনে ২ জন ও বোরহানউদ্দিন উপজেলার ২ জন রয়েছেন।
এদিকে জেলায় এখনো হোম কোয়ারেন্টিনে রয়েছে ১৩৫ জন। অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ২৯৭ জনের। গত ২০ দিনে জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো ৪৩২ জনকে। সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রয়েছে ১ জন।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, আইসোলেশনে থাকা একজনসহ জেলায় মোট ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের সর্দি, কাশি ও গলাব্যথাসহ করোনার প্রাথমিক উপসর্গ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আর তাই তাদের পর্যবেক্ষণ করছেন চিকিৎসকগণ। তবে এখন পর্যন্ত জেলায় করোনা পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত