অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় করোনা ভাইরাস সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২০ রাত ১১:৫২

remove_red_eye

৯৫৯

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় করোনা ভাইরাস সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচ উপজেলা থেকে এসব নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। তবে এদের মধ্যে একজন আইসোলেশনে থাকলেও বাকিরা চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করে। নমুনা পাঠানো ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৪ জন, দৌলতখানের ৪ জন, তজুমদ্দিনে ২ জন, চরফ্যাশনে ২ জন ও বোরহানউদ্দিন উপজেলার ২ জন রয়েছেন।

এদিকে জেলায় এখনো হোম কোয়ারেন্টিনে রয়েছে ১৩৫ জন। অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ২৯৭ জনের। গত ২০ দিনে জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো ৪৩২ জনকে।  সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রয়েছে ১ জন।
 
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, আইসোলেশনে থাকা একজনসহ জেলায় মোট ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের সর্দি, কাশি ও গলাব্যথাসহ করোনার প্রাথমিক উপসর্গ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আর তাই তাদের পর্যবেক্ষণ করছেন চিকিৎসকগণ। তবে এখন পর্যন্ত জেলায় করোনা পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।
   





ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

আরও...