অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বোমা বিস্ফোরনের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৩ রাত ০৯:৪৫

remove_red_eye

৪৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজারে আজহার মাঝির বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় ভোলা জেলা ছাত্রলীগ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি দলীয়রা ত্রাস সৃষ্টি করতে এই কাজ করছে। ওই এলাকায় হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিনের বাড়ি। তারা বারবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সুনাম বিনিষ্ট করতে চক্রান্ত করছে। পুলিশ সহ স্থানীয়দের ধারণা ওই বোমা বা ককটেল বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে।  বুধবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ভোলা জেলা ছাত্রলীগের  রাইহান আহমেদ এসব কথা বলেন।  অপর দিকে লালমোহনে বোমা বিস্ফোরনে একজন নিহত হওয়ার ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি আরো বলেন, বোমা বিস্ফোরনের ঘটনায় বিএনপি সহ একটি মহল ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম জয়ের স¤পৃক্ততার অভিযোগ করে। কিন্তু আমরা জেলা ছাত্রলীগ অতিদ্রæত স্থানীয় পর্যায়ে তদন্ত করে শেষে শরিফুল ইসলাম ভয়ের এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের স¤পৃক্ততার প্রমান পাই নি। তিনি জড়িত নয়। শরিফুল ইসলাম জয় গত ১৯ নভেম্বর ইং তারিখে বিকাল সাড়ে ৫ টায় লালমোহনের নাজিরপুর ঘাট হইতে গেøারি অব শ্রীনগর লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে এবং পরের দিন ২০ নভেম্বর ২৩ ইং তারিখে ভোরে ঢাকা পৌঁছায়। এ ঘটনার সাথে শরিফুল ইসলাম জয়ের কোনো স¤পৃক্ততার প্রমাণ পাওয়া যায় নি। গত সোমবার ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখ জনক।
সাংবাদিক সম্মেলনে আরো উল্লেখ করা হয়, পুলিশ সহ স্থানীয়দের ধারণা ওই বোমা বা ককটেল বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি তদন্তে প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস প্রশাসন অতি দ্রæত এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনবেন। সাংবাদিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহামুদ হিমেল,  ভোলা সদর উপজেলা  ছাত্রলীগের সভাপতি  নেওয়াজ শরীফ কুতুব,সাধারন সম্পাদ সালমান গোলদার,সহ সভাপতি আমিনুল ইসলাম,যুগ্ম সম্পাদক সিয়াম তালুকদার প্রমুখ। অপর দিকে লালমোহনে বোমা বিস্ফোরণে মনির বয়াতি নামে একজন নিহত হওয়ার ঘটনায়  তার ছেলে  বিল্লাল হোসেন বাদী হয়ে মঙ্গলবার লালমোহন থানায় অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন, লালমোহন থানার ওসি এস এম মাহাবুব আলম। তিনি আরো জানান, মামলারর বিবরণে উল্লেখ করা হয়, দুস্কৃতিকারীরা রাতে আধারে বোমা নিক্ষেপ করে।এতে তার মৃত্যু হয়। এদিকে নিহতের ময়না তদন্ত শেষ তার মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...