অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


সিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৩৪২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক আর্থিক সংস্থা ‘কমন ফান্ড ফর কমডিটিজ’র (সিএফসি) ব্যবস্থাপনা পরিচালক পদে রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল টানা দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল জাতিসংঘ অনুমোদিত ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় বিশ্বের দরিদ্র মানুষের জন্য আরো কাজ করার সুযোগ পাবেন। তার নেতৃত্বে কমন ফান্ড ফর কমডিটিজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও  ড. মোমেন আশা প্রকাশ করেন। 
গতকাল বুধবার নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে অনুষ্ঠিত এ নির্বাচনে রাষ্ট্রদূত বেলাল একমাত্র  প্রতিপক্ষ ইতালির ড. মাসিমিলানো ফাবিয়ানের বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ (সংখ্যাগরিষ্ঠ) ভোট পেয়ে জয় লাভ করেছেন। তিনি (রাষ্ট্রদূত বেলাল) ২০২৪ সাল থেকে ৪ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে কমন ফান্ড ফর কমডিটিজ’র ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সিএফসি জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক একটি আর্থিক সংস্থা। এটি তার সদস্য দেশগুলোতে পণ্যমূল্য চেইনের সাথে জড়িত প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা প্রদান করে। সংস্থার লক্ষ্য হল পণ্য উৎপাদন ও বাণিজ্যের সাথে জড়িত ব্যবসা, সমবায় এবং  প্রতিষ্ঠানকে সহায়তা দিয়ে টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা।

সুত্র বাসস





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...