বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৯
৬৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পারিবারিক বিরোধের জের ধরে মো: টুলু নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনষা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত টুলু ভোলা চরমনষা গ্রামের মো: আব্দুর রহমানের ছেলে। এই হত্যার ঘটনায় অভিযুক্ত ফারুককে দুপুরে পুলিশ গ্রেফতার করেছে।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নিহত টুলু ও অভিযুক্ত মো: ফারুক একই গ্রামের সরকারি আশ্রয় প্রকল্পে দুইটি আলাদা ঘরে বসবাস করেন। শুক্রবার দুপুর ও বিকেলে দুইদফায় টুলু ও ফারুকের স্ত্রীর সাথে ঝগড়া ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয় ফারুক। আজ শনিবার সকালে টুলু বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হলে ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে পথরোধ করে ফারুক টুলুকে ছুরি দিয়ে আঘাত করে । এসময় আহতের ডাকচিৎকারে স্থানীয় ছুটে আসলে ফারুক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই টুলুর মৃত্যু হয় ।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন ফকির সাংবাদিকদের জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যারকাজে ব্যহৃত ছুরি উদ্ধার করে এবং দুপুরের দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুককে গ্রেফতার করা হয়।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত