বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৩ রাত ০৯:২৮
৩৮৩
ডায়েরিয়াসহ ঠান্ডাজনিত রোগে আরো ৮৪ শিশু হাসপাতালে ভর্তি
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঋতু পরিবর্তনের কারনে শীতের শুরুতে উপকূলয় দ্বীপজেলা ভোলায় নিউমোনিয়া,জ্বর ও ডায়রিয়াসহ ঠান্ডা জনিত নানা রোগে প্রতিদিনই শিশুরা আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় আরো ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং আইয়াত নামে ১ শিশুর মৃত্যু হয়েছে।
ভোলা সিভিল সার্জন দপ্তর শনিবার এক পরিসংখ্যানে জানান, ভোলা জেলা বিভিন্ন হাসপাতালে ২৪ ঘন্টায় নিউমোনিয়াতে ৩০ জন ও ডায়েরিয়াতে ৫৪ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। গত এক সপ্তাহের ব্যাবধানে ৬৮৭ জন ও এক মাসে ৩ হাজার ৪০৮ জন শিশু রোগী নিউমোনিয়া ও ডায়েরিয়াতে আক্রান্ত হয় ও ২ জনের মৃত্যু হয়।
এদিকে অতিরিক্ত রোগীর কারনে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিট সংকুলান হচ্ছে না। এতে করে রোগীরা চরম দুভোর্গে রয়েছে। তাই বাধ্য হয়ে শিশু ওয়ার্ডের ভেতরে ও বাহিরে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশু রোগীদের। অতিরিক্ত রোগীর চাপে বাধ্য হয়ে ডাক্তার ও নার্সরা চিকিৎসা দিতে গিয়ে রীতিমত হিমসিম খাচ্ছেন। 
ভোলা ২৫০ শয্যার হাসপাতালের তত্ত¡াবধায়ক মু: মনিরুল ইসলাম জানান,শিশু ওয়ার্ডে প্রতিনিয় ২০০-২৫০ জন রোগী ভর্তি থাকায় বাধ্য হয়ে এক বেডে একাধিক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসক কম থাকায় রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তার পরও সল্প সংখ্যক চিকিৎসক দিয়ে সাধ্যমতো চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ঔষধ সংকট দ্রæত নিরসন হয়ে যাবে বলে জানান তিনি।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত