অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নিউমোনিয়াতে এক শিশুর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৩ রাত ০৯:২৮

remove_red_eye

৩৬৬

ডায়েরিয়াসহ ঠান্ডাজনিত রোগে আরো ৮৪ শিশু  হাসপাতালে ভর্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ঋতু পরিবর্তনের কারনে শীতের শুরুতে উপকূলয় দ্বীপজেলা ভোলায় নিউমোনিয়া,জ্বর ও ডায়রিয়াসহ ঠান্ডা জনিত নানা রোগে প্রতিদিনই শিশুরা আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় আরো ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং আইয়াত নামে ১ শিশুর মৃত্যু হয়েছে।
ভোলা সিভিল সার্জন দপ্তর শনিবার এক পরিসংখ্যানে  জানান, ভোলা জেলা বিভিন্ন হাসপাতালে ২৪ ঘন্টায়  নিউমোনিয়াতে ৩০ জন ও ডায়েরিয়াতে ৫৪ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। গত এক সপ্তাহের ব্যাবধানে ৬৮৭ জন ও এক মাসে ৩ হাজার ৪০৮ জন শিশু রোগী নিউমোনিয়া ও ডায়েরিয়াতে আক্রান্ত হয় ও ২ জনের মৃত্যু হয়।
এদিকে অতিরিক্ত  রোগীর কারনে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিট সংকুলান হচ্ছে না। এতে করে রোগীরা চরম দুভোর্গে রয়েছে। তাই বাধ্য হয়ে  শিশু ওয়ার্ডের ভেতরে ও বাহিরে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশু রোগীদের। অতিরিক্ত রোগীর চাপে বাধ্য হয়ে ডাক্তার ও নার্সরা চিকিৎসা দিতে গিয়ে রীতিমত হিমসিম খাচ্ছেন।
ভোলা ২৫০ শয্যার হাসপাতালের তত্ত¡াবধায়ক মু: মনিরুল ইসলাম জানান,শিশু ওয়ার্ডে প্রতিনিয় ২০০-২৫০ জন রোগী ভর্তি থাকায় বাধ্য হয়ে এক বেডে একাধিক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসক কম থাকায় রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তার পরও সল্প সংখ্যক চিকিৎসক দিয়ে সাধ্যমতো চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ঔষধ সংকট দ্রæত নিরসন হয়ে যাবে বলে জানান তিনি।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে :  জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

আরও...