অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আনন্দ উচ্ছাস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৩ রাত ১১:০৭

remove_red_eye

৩৮৯

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ সংসদীয় আসনে আবরো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন  উন্নষত্তরের গণঅভ’্যত্থানের মহা-নায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ এমপি। তিনি এর আগে ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল ভোলা-২,  নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা-৩ ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব  ভোলা-৪ আসনে পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন। রোববার বিকালে এমন খবরে  জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয়  নেতাকর্মীরা  ও সমর্থকরা এলাকায় মিষ্টি বিতরণ করেন। নেতাকর্মী বাদ্য বাজিয়ে নেচে গেয়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করতে থাকেন। বিকাল থেকে দলীয় অফিসে ভিড় করেন এরা। রাতে আনন্দ প্রকাশ করতে রাস্তায় নেমে আসেন ।
 উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন বলেন, তারা যা প্রত্যাশা করেছেন, দলের সভানেত্রী তাই অনুমোদন করেছেন। এমন সুসংবাদের জন্য  অপেক্ষা করছিলেন বলে জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে।
 উচ্ছাস প্রকাশ করেন  জেলা আওয়ামী লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত-মাহামুদ ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম। এদিকে শোকরিয়া আদায় করে দলীয় সভানেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন  ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন  ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্ল্যা আল ইসলাম জ্যাকব।  

অপর দিকে ভোলা-৩ (লালমোহন ও তজমুদ্দিন) আসনে ৪র্থ বারের মতো নৌকার মনোনয়ন পেলেন নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর লালমোহন ও তজমুদ্দিন উপজেলায় আনন্দ উল্লাস সৃস্টি হয়েছে। মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক নেতা-কর্মীরা রাস্তায় নেমে পরেন। শ্লোগানে শ্লোগানে মাতিয়ে তোলেন পুরো উপজেলা। কোথাও কোথাও চলে আতসবাজীর শব্দ।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার নূরুন্নবী চৌধুরী শাওনকে পূণরায় প্রার্থী করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিননন্দন জানান। তিনি বলেন, নূরুন্নবী চৌধুরী শাওন বারবার এমপি হয়ে এই এলাকায় যে কাজগুলো করেছেন তার খোঁজ খবর মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। সকল রিপোর্টে দক্ষতার প্রমাণ থাকায় তিনি আবারো নৌকা পেয়েছেন।

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে :  জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে : জামায়াত আমির

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

বন্যার স্রোতে কবর থেকে ভেসে উঠলো তিন মরদেহ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

ফিরে দেখা ১০ জুলাই: ‘বাংলা ব্লকেডে’ থমকে যায় বাংলাদেশ

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত জলাবদ্ধতায় লাখো মানুষ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

উপকূলের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মানবিক ইউএনও রুমানা আফরোজ

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

আরও...