অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় পাশের হারে বরিশাল বোর্ডে তৃতীয় ভোলা, কমেছে পাসের হার ও জিপিএ-৫

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৩ রাত ১১:৪৩

remove_red_eye

৪১০

ইসতিয়াক আহমেদ : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ভোলা জেলার পাশের হার ৮৪ দশমিক ৫৪ শতাংশ। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে  ভোলা জেলার অবস্থান তৃতীয়।
রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের অধীনে ৬ জেলায়  অনুষ্ঠিত  ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৫ দশমিক ৪৭ শতাংশ পাশের হারে ১ম অবস্থানে ঝালকাঠি, ৮৪ দশমিক ৫৬ শতাংশ পাশের হারে ২য় অবস্থানে বরিশাল এবং তৃতীয় অবস্থানে ভোলা।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্বোড সূত্রে জানা গেছে, ভোলা জেলায় গতবারের চেয়ে এবছর এইচএসসি পরীক্ষার্থী বৃদ্ধি পেলেও কমেছে পাশের হার ও জিপিএ-৫ এবং শততভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি পরীক্ষায়  ভোলায় গড় পাসের হার ছিল ৯২ দশমিক ৯ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৮ দশমিক ৩৬ শতাংশ কমেছে।
বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ভোলা জেলার ১৯ টি কেন্দ্রে এবারের মোট পরীক্ষার্থী ছিল  ১০ হাজার ৪শত ৯৬ জন যা গতবার ছিল ৯ হাজার ১শত ৮২ জন। পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছেন ১ হাজার ৩ শত ১৪ জন।
এই বছর ভোলায় শতভাগ পাশ করেছে জেলার লালমোহন উপজেলার গজারিয়া গালর্স স্কুল এন্ড কলেজ। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায়  ভোলায় শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৮ টি। সেই হিসাবে এবার শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে ৭ টি। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ভোলা জেলায় ৭শত ৫২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ২শত ৩২ জন এবং ছাত্রী ৫ শত ২০ জন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায়  ভোলায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিল ১ হাজার ৯৭ জন। গতবছরের কমেছে ৩ শত ৪৫ জন।
বরিশাল শিক্ষাবোর্ডের অধিনে ভোলা জেলার ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৪শত ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৫ হাজর ৯শত ১৬ জন ছাত্র এবং ৪হাজার ৫শত ৮০জন ছাত্রী। ভোলা জেলায় ৮ হাজার ৮শত ৭৩ জন পরীক্ষার্থী পাশ করেছে এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮শত ৪১ জন এবং ছাত্রী ৪ হাজার ৩২ জন।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...